মোরেলগঞ্জে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে CODEC-এর শিক্ষা উপকরণ বিতরণ

বাগেরহাট প্রতিনিধিঃ

Date: শুক্রবার, সেপ্টেম্বর ০৪, ২০২৬
news-banner
মোরেলগঞ্জে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (CODEC)-এর উদ্যোগে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (CODEC)-এর এরিয়া ম্যানেজার জনাব তরিকুল ইসলাম।

এ সময় শিক্ষানুরাগী এস কে শফিকুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে শিক্ষা উপকরণ বিতরণের মতো উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়তে মানসম্মত শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করা জরুরি। CODEC-এর এ উদ্যোগ শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী ও উৎসাহী করবে।”

তিনি বলেন, “সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হবে—এটাই প্রত্যাশা।”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানাজ পাপড়ি বলেন, “শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করায় CODEC কর্তৃপক্ষের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও বৃদ্ধি করবে। শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

Leave Your Comments