মোরেলগঞ্জে গুণী শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

এনায়েত করিম রাজিব বাগেরহাট প্রতিনিধিঃ

Date: সোমবার, সেপ্টেম্বর ০৭, ২০২৬
news-banner
বাগেরহাটের মোরেলগঞ্জে ৩৪ নং জিলবুনিয়া কামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম'র অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৭ সেপ্টেম্বর) শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে বিদ্যালয় মিলনায়তনে এক রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয়ের এসএমসি সভাপতি খান হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মো.শেফাইনুর আরেফিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান,ও মো.রাসেল মোল্লা।
অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এই শিক্ষকের জীবন আলেখ্য নিয়ে আলোচনা করেন। 

গুণী এই শিক্ষক উপজেলা পর্যায়ে ১৩ বার জেলা পর্যায়ে ৫ বার বিভাগীয় পর্যায়ে ২ বার ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ক্যাটাগরিতে ২য় স্হান অধিকার করেছেন।এ ছাড়াও তিনি শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক হিসেবে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছেন। বিদায়কালে অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং বিভিন্ন উপহার সামগ্রী তাকে প্রদান করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

Leave Your Comments