বাঁচলে পরিবেশ বাঁচবে দেশ, দুর্যোগ হবে নিরুদ্দেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশবাদী সামাজিক সংগঠন পঞ্চগড় সবুজ আন্দোলন এর উদ্যোগে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শিক্ষক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার(৭- সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের গলেহা উচ্চ বিদ্যালয়ে এই আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় সবুজ আন্দোলন এর সভাপতি রসুল বকস মানিক, সদর উপজেলার ৪নং কামাত কাজলদিঘি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তোফায়েল প্রধান, পঞ্চগড় সবুজ আন্দোলন এর সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, দপ্তর সম্পাদক ডাঃ আব্দুল হাই, কার্যকরী সদস্য আদিলা জান্নাত স্নেহা সহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। আয়োজিত আলোচনা সভায় বক্তারা বর্তমান বিশ্বে চলমান জলবায়ু সমস্যা তুলে ধরেন এবং এই সমস্যা হতে উত্তরণের জন্য সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও পরিবেশ রক্ষায় করণীয় সম্পর্কে সকলকে অবহিত করেন। পাশাপাশি বৃক্ষরোপণ, সামাজিক বনায়ন, প্লাস্টিক দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণরোধ সহ পরিবেশের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে বক্তারা ব্যাপক আলোচনা করেন। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল প্রধান তার বক্তব্যে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনার পাশাপাশি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বৃক্ষরোপনের গুরুত্ব ও তাৎপর্য উপস্থাপন করেন। আলোচনা সভাশেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও সব শেষে বিদ্যালয় মাঠে একটি নিম গাছ রোপন করা হয়।