১০ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ‘ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম তরিকুল ইসলাম (যুগ্মসচিব), প্রকল্প পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা। সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।
প্রধান অতিথি বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা নিশ্চিত ও পানি জমতে না দেওয়া জরুরি। জুম্মার খুতবা ও ধর্মীয় বক্তব্যের মাধ্যমে ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দ জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার পাশাপাশি করণীয়গুলো বাস্তবে প্রয়োগ করতে হবে। পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
একইদিনে জেলা প্রশাসন, ময়মনসিংহ এর আয়োজনে "দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬" বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
এসময় ইমাম গণ উপস্থিত ছিলেন।