তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণার পর তেঁতুলিয়ায় স্থানীয় পর্যায়ে এর সূচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বেস্ট-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আরফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হক, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন ইসলাম, তেঁতুলিয়া মডেল থানার তদন্ত ওসি আব্দুল মালেক, ইউনিয়ন বিএনপির প্রতিনিধি তাজউদ্দীন আহম্মেদ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার বংশবিস্তার রোধ এবং নিজ নিজ ঘরবাড়ি ও চারপাশ পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। জানানো হয়, আগামী তিন মাস তেঁতুলিয়া উপজেলাজুড়ে পর্যায়ক্রমে বিভিন্ন সচেতনতামূলক র্যালি, লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।