গঙ্গাচড়া উপজেলা কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

গঙ্গাচড়া(রংপুর)প্রতিনিধি:

Date: শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
news-banner
গঙ্গাচড়া উপজেলা কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দিরের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন গতকাল শনিবার হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি বাবু অভিরাম কানুর প্রতিনিধি ধনেশ্বর রায়।ছাদ ঢালাই কাজের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জজকোর্ট, রংপুরের
এ্যাডভোকেট বাবু ধীরেন্দ্র নাথ বর্মন , । গঙ্গাচড়া উপজেলা কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দিরের সভাপতি কমল কান্ত রায়ের সভাপতিত্বে ও সহ-সভাপতি প্রিয় নাথ রায়ের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন,নোহালি ইউনিয়নের রথী কান্ত রায়, বাবু ধনেশ্বর চন্দ্র রায়, গঙ্গাচড়া উপজেলা কেন্দ্রীয় দুর্গা কালী মন্দিরের সদস্য গজেন চন্দ্র রায়, শিক্ষক সুদর্শন চন্দ্র সরকার,বুড়ির হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দুলাল চন্দ্র রায়, বাংলাদেশ গীতা পরিষদ রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শুধির চন্দ্র রায়, গঙ্গাচড়া উপজেলা কেন্দ্রীয় দূর্গা ও কালী মন্দিরের সাবেক সভাপতি বাবু প্রতাপ চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ক্ষ্যান্ত রানী রায় প্রমুখ।
এ সময় কেন্দ্রীয় দূর্গা ও কালী মন্দিরের সকল সদস্যগন উপস্থিত ছিলেন।

Leave Your Comments