তারেক রহমানকে নিয়ে কটুক্তি করায় ২৯ মামলার আসামি কামাল প্রধান সিদ্ধিরগঞ্জে গ্রেফতার

ষ্টাফ রিপোর্টারঃ

Date: শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
news-banner
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তি, কুরূচিপূর্ণ বক্তব্য ও ব্যাঙ্গচিত্র প্রকাশ করায় ২৯ মামলার আসামি প্রতারক কামাল প্রধানকে অবশেষে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মাজার রোড এলাকার ভাড়া বাসা থেকে কামাল প্রধান কে গ্রেফতার করা হয়। এই প্রতারক বিলুপ্ত বাংলাদেশ এলডিপির যুগ্ম মহাসচিব পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ব্লাকমেইলিং, চাঁদাবাজী ও বিশিষ্টজনদের টার্গেট করে ফেসবুকে অপপ্রচার চালিয়ে আসছিলো।

সম্প্রতি নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান অনুসন্ধান করে প্রতারক কামাল প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে আদেশ দেন। যার স্মারক নং- ৬৪৩৫, অপরাধ শাখা। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তি করার অপরাধে সাইবার ট্রাইবুনালের নন জিআর মামলার (নং- ০৭/২৬) বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে সিআইডিকে নির্দেশনা দেন। যার স্মারক নং- ৫২৭।

জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি মাজার রোড এলাকায় আত্মগোপনে থাকা একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামী কামাল প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডি খুলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও ব্যাঙ্গচিত্র প্রকাশ করায় ফতুল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগ নং- ৫৭৪। দীর্ঘদিন হলেও কামাল প্রধানের ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার কিংবা ইলেক্ট্রনিক্স ডিভাইস জব্দ করতে পারেনি পুলিশ। পরবর্তীতে নবীগঞ্জ বাগবাড়ি এলাকার আবুল প্রধানের ছেলে কামাল প্রধান সহ তার বাহিনীর সদস্যদের আসামী করে নারায়ণগঞ্জ আদালতে আরও একটি সিআর মামলা দায়ের করা হয়। মামলা নং- ৫৬৪/২৬। সূত্রে আরো জানা যায়, একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি কামাল প্রধানের বিরুদ্ধে ব্যাংক ও আদালতের সাথে প্রতারণা, জাল দলিল সৃজন, ভূমিদস্যুতা, মানব পাচার, চাঁদাবাজি ও ফেক আইডি দিতে চরিত্র হরণ সহ অসংখ্য অভিযোগ রয়েছে।

অবশেষে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এসপির নির্দেশনা পেয়ে এস আই মাসুম বিল্লাহ কে দায়িত্ব দিলে ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় অভিযান চালিয়ে প্রতারক কামাল প্রধান কে গ্রেফতার করে। এঘটনায় ভুক্তভোগীরা ভুয়া এলডিপির নেতা পরিচয়দানকারী প্রতারক কামাল প্রধানের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছে।

Leave Your Comments