বাগেরহাটে সারের ডিলারশিপ নিয়োগে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধিঃ

Date: বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
news-banner
বাগেরহাটে সারের ডিলারশিপ নিয়োগে অনিয়মের প্রতিবাদে ওলামা দলের উপজেলা
সভাপতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
বুধবার(২৩ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোল্লারহাট উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা ইব্রাহিম তালুকদার।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে মাওলানা ইব্রাহিম তালুকদার বলেন,"আমার নাম
তালিকায় আসার পর একটি চিহ্নিত কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা
একটি ভুয়া ও বানোয়াট ইউনিয়ন আওয়ামী কমিটির কাগজ তৈরি করে সেখানে আমার
নাম বসিয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেয় । যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, জেলা প্রশাসক মহোদয় উক্ত ভুয়া কাগজটির কোনো প্রকার সত্যতা যাচাই-বাছাই ছাড়াই আমাকে আওয়ামী ট্যাগ’ দিয়ে চূড়ান্ত তালিকা থেকে আমার নাম বাদ দেন।"
তিনি অভিযোগ আরো বলেন, মোল্লারহাট উপজেলা যাচাই-বাছাই কমিটি কোনো ধরনের
নিয়ম নিতির তোয়াক্কা না করে শুরুতেই তার নাম তালিকা থেকে বাদ দেয়।
পরবর্তীতে তিনি জেলা প্রশাসকের সাথে দেখা করে বিষয়টি জানালে জেলা প্রশাসক তার আবেদনটি পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।
সংবাদ সম্মেলনে তিনি তার সাথে ঘটে যাওয়া এই ঘটনার তীব্র প্রতিবাদ ও
ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে কোনো চক্রান্তের কাছে নতিস্বীকার না করে
নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাকে পুনরায় সারের ডিলারশিপ তালিকায়
অন্তর্ভুক্ত করার জন্য জোর দাবি জানান। এসময় তারসাথে একাধিক ভুক্তভোগীরা
উপস্থিত ছিলেন।

Leave Your Comments