সলঙ্গায় বিএনপি নেতা আবু সাঈদ ভূঁইয়ার ১০ তম মৃত্যু বার্ষিকী পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি:

Date: রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের সলঙ্গায় ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান আবু সাঈদ ভূঁইয়ার ১০ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের জঞ্জালীপাড়া স্কুল মাঠে ১০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া আলোচনা সভার আয়োজন করা হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা। ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ার দুলাল এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুল ইসলাম, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সদস্য সচিব হাসান ইমাম তালুকদার সহন, ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হাবু, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম জুয়েল, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়া সহ আরও অনেকে। এ সময় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। উল্লেখ্য ২০১৬ সালে ইউপি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষের প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়লাভ করে। একই বছর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।

Leave Your Comments