তেজগাঁও বিজয়স্মরণী সিগন্যালে অবস্থানরত পঙ্গু, দুস্থ ও অসহায় পথশিশুদের মাঝে আহারের আয়োজন

বিশেষ প্রতিনিধি : মোঃ ফারুক দেওয়ানঃ

Date: শনিবার, অক্টোবর ০৩, ২০২৬
news-banner
৪ অক্টোবর শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শনিবার বিকেলে এই মানবিক কর্মসূচি পালন করা হয়। রাজধানীর সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাঁদের পাশে থাকার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ঐতিহ্যবাহী নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি শিক্ষা অনুরাগী মামুনুর রশিদ মামুন এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জিসান। মেজবা দ্,দিপু রহিম ও অনিকভূঁইয়া |

খাবার পেয়ে আবেগপ্লুত হয়ে পড়ে পথশিশু ও অসহায় পথচারীরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, সমাজের পিছিয়ে পরা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য-সহযোগিতা করা সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং তাদের কষ্টে পাশে দাঁড়ানোই সরকারের লক্ষ্য।

উপস্থিত অতিথিরা জানান, সমাজের সুবিধাভোগী ও বিত্তবানদেরও নিজ নিজ অবস্থান থেকে এসব মানুষের পাশে এগিয়ে আসা উচিত। সার্বিক সমাজকল্যাণ ও মানবসেবার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

Leave Your Comments