সিরাজগঞ্জের রায়গঞ্জে পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ ভিপি আয়নুল হককে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে রায়গঞ্জ পাইলট উচ্চ স্কুল মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের সভাপতি আব্দুর রাজ্জাক রানা। ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক রেজাউল করিম খান-এর সঞ্চালনায়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ ভিপি আয়নুল হক তিনি বলেন, অত্র বিদ্যালয়কে জাতীয়করণ ও অবকাঠামো নির্মাণের আশ্বাস দেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সামছুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, এস এম বাবর আলী খোকন, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সিপার আল হাসান, বিএনপির নেতা ফরিদুল ইসলাম ফরিদ, বিএনপি নেতা সাইফুল ইসলাম আলাল সহ আরও অনেকে।