গঙ্গাচড়ায় অসহায় পরিবারের মাঝে জি আর চাল বিতরণ

গঙ্গাচড়া রংপুর প্রতিনিধিঃ

Date: রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
news-banner
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় গতকাল রবিবার নোহালী ইউনিয়নে জিআর চাল ৩শত পরিবারের মাঝে শান্তিপূর্ণ পরিবেশে বিতরণ করা হয়েছে। সরকারিভাবে দুঃস্থ ও গরীব পরিবারের মাঝে ৩ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়। প্রত্যেক পরিবার ১০ কেজি করে চাল পেয়েছেন । চাল বিতরণের সময় নোহালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী, ট্যাগ অফিসার, মোরশেদ আলম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, ইউপি সদস্য জাহারুল ইসলাম, রেজাউল হক বুলেট,আজহারুল ইসলাম, ও গণমাধ্যম কর্মীসহ সুধীজন উপস্থিত ছিলেন। চাল বিতরণকালে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ভূক্তভোগীরা জানান, চাল প্রয়োজনের তুলনায় অপ্রতূল। তারা পরবর্তীতে বেশি করে জিআর চাল বরাদ্দের জন্য সরকারের প্রতি আহবান জানান।

Leave Your Comments