রায়গঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে আ.লীগ নেতার মিথ্যা চাঁদাবাজির অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি:

Date: শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম তোঁতার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দায়ের করেছেন সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য সরোয়ার হোসেন আকন্দ। মিথ্যা চাঁদাবাজির নাটক সাজিয়ে বিএনপি নেতাদের ফাঁসানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। 
সরেজমিনে গিয়ে জানা যায়, গত ২৬ অক্টোবর ইউপি সদস্য সরোয়ার হোসেন প্যানেল চেয়ারম্যান আব্দুল জাব্বারের সাথে দেখা করতে পরিষদে তার অফিস কক্ষে জান। সে সময় সিরাজগঞ্জ থেকে আগত তিনজন মৎস্য কর্মকর্তাসহ বিএনপি ও যুবদলের নেতাকর্মি কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন। তাদের সামনেই প্যানেল চেয়ারম্যান ও শ্রমিকদল নেতা তোতা ইউপি সদস্য সরোয়ারকে বাহিরে যেতে বলে। তখন ইউপি সদস্য সরোয়ার ও তোতার কথা কাটাকাটি ও দস্তা দস্তি হয়। চাঁদা দাবির কোন ঘটনা সেখানে ঘটেনি। পরবর্তীতে ইউপি সদস্য সরোয়ার ঘটনাস্থল ত্যাগ করে থানায় গিয়ে একটি মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে সিরাজুল ইসলাম তোতা জানান, ঘটনার দিন পরিষদে আমরা প্যানেল চেয়ারম্যানসহ কয়েকজন বিএনপি নেতা একান্ত পরামর্শ আছে বলে ঔ ইউপি সদস্য সরোয়ারকে বাহিরে যেতে বলি কিন্তু তিনি বাহিরে যেতে আপত্তি জানায়। তখন তার সাথে আমার কথা কাটাকাটি হয় চাঁদা চাওয়ার ঘটনা সম্পূর্ণ মিথ্যা। তিনি আরও বলেন, এই আওয়ামী লীগের দোসর সরোয়ার বিগত ফ্যাসিস্ট আমলে বিএনপি নেতাদের নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। এখন তিনি বিএনপি নেতাদের ফাঁসাতেই চাঁদাবাজির নাটক সাজিয়ে ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জাব্বার বলেন, ঐ দিন সরোয়ার মেম্বারকে প্রকল্পের বিল দেওয়ার জন্য পরিষদে আসতে বলি। নিমগাছি মৎস্য চাষ প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করতে জেলা থেকে একটি টিম আসে। উপজেলায় যেতে না পারায় সরোয়ারকে পরদিন আসতে বলি, তখন তোতার সাথে তার কথা কাটাকাটি হয়। চাঁদা চাওয়ার কোন ঘটনা সেদিন ঘটেনি মিথ্যা ভিত্তিহীন প্রকৃত ঘটনা তদন্ত হওয়া দরকার।

Leave Your Comments