ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি তিন দিনের সফরে আজ রংপুর আসছেন

আসাদুজ্জামান টিটু, রংপুর:

Date: বুধবার, নভেম্বর ০৪, ২০২৬
news-banner
বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা তিন দিনের সফরে আজ (৪ নভেম্বর ২০২৬) রংপুর জেলায় আসছেন। আগামী ৬ নভেম্বর পর্যন্ত তিনি রংপুরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।সফরসূচি অনুযায়ী, আজ সকাল ৮টায় ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে দুপুর ২টায় তিনি রংপুর সার্কিট হাউজে পৌঁছাবেন। আজ সন্ধ্যায় বদরগঞ্জের জামুবাড়ি পকিখানা রেলগেট মাঠে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনালে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন তিনি। এরপর ৫ নভেম্বর সকালে তিনি বদরগঞ্জ মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সফর শেষে ৬ নভেম্বর সকালে রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

Leave Your Comments