শরণখোলায় যুব দলের৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নইন আবু নাঈম তালুকদারঃ শরনখোলা থেকেঃ

Date: মঙ্গলবার, নভেম্বর ০৩, ২০২৬
news-banner
বাগেরহাটের শরণখোলায়  যুব দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
৩ নভেম্বর (মঙ্গলবার) বিকাল ৪টায় উপজেলার পাঁচ রাস্তার মোড় থেকে একটি র‍্যালি বের হয়ে রায়েন্দাবাজার বিভিন্ন সড়ক ঘুরে শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। পরে যুবদলের আহবায়ক ইব্রাহিম মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব আল-আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা, বিশেষ অতিথি শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাবেক সভাপতি খান মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. ডালিম ফকির, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক নেয়ামুল কবির রাহুল, জেলা ওলামাদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, যুবদল নেতা আবুল হোসেন বয়াতী, আবুল বাশার খান ও মনিরুজ্জামান মনির প্রমুখ।

Leave Your Comments