গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

Date: শনিবার, নভেম্বর ০৭, ২০২৬
news-banner
রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গতকাল শনিবার যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ মুক্তিযোদ্ধাগণের সমন্বয়ে আলোচনা সভা, দেশাত্মবোধক গান, প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী এম,পি বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, 
উপজেলা মাল্টিপারপাস হলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়নের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম। দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে আলোচনা করেন গঙ্গাচড়া সরকারি কলেজের ইতিহাসের বিভাগের বিভাগীয় প্রধান বিনোদ চন্দ্র সরকার। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আলেমুল বাসার, অফিসার ইনচার্জ আব্দুস ছবুর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী, উপজেলা, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক আখেরুজ্জামান মিলন, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলার সেক্রেটারি মাওলানা ইউনুছ আলী,গণমাধ্যম কর্মী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গণ ও সুধীজন উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিবসটি উদযাপন করা হয় এবং সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংগঠন ও মালিকানা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, হাসপাতাল এতিমখানায় উন্নত মানের খাবার দেওয়া হয়, মসজিদ, মন্দির, গীর্জায় বিশেষ প্রার্থনা করা হয়।

Leave Your Comments