"করবো সমবায়, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি তেঁতুলিয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও সমবায়ের পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার মামুনুর কবিরের সভাপতিত্বে ও এমপি প্রতিনিধি তাজউদ্দিন আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু এবং তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল মালেক।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মামুনুর কবির। এরপর স্থানীয় সমবায় সমিতির প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন—
সমবায় সমিতির সভাপতি মাসুদ করিম (মাসুদ আল করিম সরকার) তেঁতুলিয়া কেন্দ্রীয় ব্যবসায়ী সমবায় সমিতি লি:-এর প্রতিনিধি তেঁতুলিয়া উপজেলা শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়ন লি:-এর পক্ষে মামুনুর রশিদ
শাহবাহান রোড ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষে মো. আজিজুল হক মাঝিপাড়া কৃষিখামার ও ক্ষুদ্র চা চাষী সমবায় সমিতি লি:-এর পক্ষে অ্যাড. রফিকুল ইসলাম,কবি জসীম উদ্দীন সংসদ আজীজনগড় সদস্য সচিব আবু সালেহ ইব্রাহীম ইমরান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম, উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক আব্দুল জব্বার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলালসহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।