গঙ্গাচড়ায় ককটেল বিস্ফোরণের বিষয়ে সন্দেহভাজন চারজন আটক

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :

Date: মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
news-banner
কেন্দ্রীয় ছাত্রলীগের ডাকা অবরোধের অংশ হিসেবে গত রাতে রংপুরের গঙ্গাচড়া সরকারি কলেজের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে । 
গত ৯/১০ ২৬ ইং সারা দেশে ছাত্রলীগের ডাকা অবরোধকে স্বার্থক করতে রাত ১:৪৫ - ২:০০ টায় গঙ্গাচড়া সরকারি কলেজের মুল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়। ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক কাউকে আটক করা না গেলেও পরবর্তীতে সন্দেহভাজন চারজনকে আটক করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন, লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার ভেলাগুরি ইউনিয়নের কাশিম বাজার এলাকার শহিদুল ইসলামের ছেলে আসয়োত মুবিন স্বরুপ, রংপুর জেলার সদর কোতোয়ালি থানার মহাদেবপুর পাগলাপির এলাকার মৃত সোহরাব হোসেনের ছেলে নাহিদ হোসেন রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া ইউনিয়নের পূর্ব মধ্যপাড়া এলাকার আশেকুজ্জামান লিটনের ছেলে আলী মোহাম্মদ শাহরিয়ার হৃদয়, যশোর জেলার মনিরামপুর উপজেলার মনিরামপুর এলাকার রাকিবুজ্জামানের ছেলে রোকনুজ্জামান। 
পরবর্তীতে এই ঘটনায় গঙ্গাচড়া মডেল থানায় ১০/১১/২০২৬ ইং তারিখে বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮ এর ৩/৪ রুজু হয়। যার মামলা নং ০৮। 
এবিষয়ে গঙ্গাচড়া মডেল থানা (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ বলেন, গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজনক চারজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে আরো কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

Leave Your Comments