রংপুর নগরীর পীরজাবাদ যুগীপাড়ায় আহ্‌মদ আলী মাদ্রাসার উদ্যোগে ১৩ ও ১৪ নভেম্বর দুদিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল

আসাদুজ্জামান টিটু, রংপুর:

Date: সোমবার, নভেম্বর ০৯, ২০২৬
news-banner
রংপুর মহানগরীর ১৩ নং ওয়ার্ডের উত্তর পীরজাবাদ (যুগীপাড়া) উপশহর এলাকার মাদরাসা প্রাঙ্গণে আহ্‌মাদ আলী মাদ্রাসার উদ্যোগে দুই দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৩ ও ১৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ (শুক্রবার ও শনিবার) বাদ মাগরিব এই মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া ১৪ নভেম্বর শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শুধুমাত্র নারীদের জন্য বিশেষ মহিলা সমাবেশের আয়োজন করা হয়েছে। মাহফিলে কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম। প্রথম দিন (১৩ নভেম্বর, শুক্রবার) মাহফিলের বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শাইখ মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন (ঢাকা) এবং মাওলানা হাসান আল মামুন (লাল, যশোর)। উক্ত দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান ও রংপুর মহানগর বিএনপির সভাপতি মো. সামসুজ্জামান সামু এবং সভাপতির দায়িত্ব পালন করবেন আলহাজ্ব ডা. মো. আব্দুর রহমান চৌধুরী (বকুল)। দ্বিতীয় দিন (১৪ নভেম্বর, শনিবার) মাহফিলে বয়ান করবেন মাওলানা গোলাম আজম (ঢাকা) এবং হাফেজ মাওলানা মো. আসলাম উদ্দিন জিহাদী (কুষ্টিয়া)। এছাড়া মহিলা সমাবেশে বয়ান করবেন মাওলানা হাসান আল মামুন (লাল) ও হযরত মাও. মো. সেলিম হোসাইন সাাফী। এইদিনের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এবং সভাপতিত্ব করবেন আলহাজ্ব ডা. মো. আজিজার রহমান চৌধুরী (বাচ্চু)। আয়োজকদের পক্ষ থেকে ধর্মপ্রাণ সর্বস্তরের জনগণকে দলবদ্ধভাবে এই তাফসীরুল কুরআন মাহফিলে শরিক হয়ে দ্বীনি হেদায়াত অর্জন করার বিনীত আহ্বান জানানো হয়েছে।

Leave Your Comments