নীলফামারীতে ডিসি-জেলা ও দায়রা জজ এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে নবাগত এসপি র সৌজন্য সাক্ষাৎ

মাইনুল হক বিশেষ প্রতিনিধি:

Date: বুধবার, নভেম্বর ১১, ২০২৬
news-banner
নীলফামারী জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করার পর জেলার শীর্ষস্থানীয় বিচারিক ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম।
(১০ নভেম্বর) মঙ্গলবার সকালে জেলার সার্বিক কার্যক্রমের অংশ হিসেবে তিনি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বিজ্ঞ জেলা ও দায়রা জজ এবং বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ে গিয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জন্য একটি স্বস্তিদায়ক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিচার বিভাগ, জেলা প্রশাসন ও অন্যান্য সকল দপ্তরের সাথে পারস্পরিক সমন্বয়, মতবিনিময় এবং সহযোগিতার ভিত্তিতে জেলার উন্নয়নে নিবিড়ভাবে কাজ করা হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, সংশ্লিষ্ট আদালতের বিচারকগণ এবং জেলা প্রশাসন নীলফামারীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave Your Comments