রোয়াংছড়িতে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:

Date: বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
news-banner
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার হান্টুক্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ও তৃতীয় প্রান্তিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং বার্ষিক বনভোজন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামাল উদ্দিন আহমদ, ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য দেবেন্দ্র তঞ্চঙ্গ্যা, বিজয় পাড়া কারবারি প্রতিজয় তঞ্চঙ্গ্যা, ৭,৮,৯নং ওয়ার্ডের মহিলা সদস্যা অঞ্জনাদেবী তঞ্চঙ্গ্যা, বিএনপি মহিলা নেত্রী চন্দ্রা তঞ্চঙ্গ্যা এবং বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সোয়ানা তঞ্চঙ্গ্যা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিন্দ্রলাল তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তাদের শিক্ষাজীবনের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, আনন্দ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Leave Your Comments