তেঁতুলিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, ফিডিং, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

Date: বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
news-banner
'রপ্তানিমুখী প্রাণিসম্পদে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় তেঁতুলিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এ সভা হয়। 

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, তেঁতুলিয়া মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল মালেক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ, তেঁতুলিয়া সদর ইউনিয়নের সংসদ সদস্যের প্রতিনিধি তাজউদ্দিন আহমেদ এবং উপজেলা ওলামা দলের সভাপতি সোহরাব আলী। এছাড়া স্থানীয় খামারি, সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজনের অংশ হিসেবে নুরানী মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুল/মাদ্রাসা ফিডিং, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়ন, গবাদি পশুর উৎপাদন বৃদ্ধি, খামারিদের নানা সমস্যা ও সম্ভাবনা এবং আধুনিক পদ্ধতিতে পশুপালনের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি, পুষ্টির চাহিদা পূরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খাতটিকে আরও সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ, খামারিদের প্রশিক্ষণ এবং সরকারি-বেসরকারি উদ্যোগ বাড়ানোর ওপর জোর দেন তারা।

Leave Your Comments