সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন মালতিনগর গ্রামের রফিকুল ইসলাম (৫০) ও একই গ্রামের বিধবা দেলোয়ারা খাতুন (৫৫) এর পরকিয়া অবস্থায় আটক করে এলাকাবাসী। শনিবার (২৭ জুন) সরেজমিনে ও তথ্যসূত্রে জানা যায়, গত ২৬ জুন শুক্রবার দিবাগত রাতে মালতিনগর বাজারের পশ্চিম পাশে রাত আনুমানিক ১০ টার দিকে মৃত ওছিম উদ্দিনের স্ত্রী দেলোয়ারা খাতুনের ঘরে প্রবেশ করে রফিকুল ইসলাম স্থানীয় কয়েকজন যুবক বিষয়টি টেরপেয়ে তাদের আটক করে। ঐ গ্রামের কয়েকজন যুবক নাম প্রকাশ না স্বত্বে বলেন, দীর্ঘ ১৫ বছর যাবত একই গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে রফিকুল ইসলাম ও দেলোয়ারা খাতুনের মধ্যে পরকিয়া চলে আসছিল এতে যুব সমাজ ক্ষিপ্ত হয়ে রাতে তাদের আটক করে। এরপর গভীর রাতে অত্র ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার এবং স্থানীয় নেতারা সালিশি বৈঠকের মাধ্যমে মিমাংসা করে দেয়। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে পরকিয়া প্রেমিক রফিকুল ইসলাম বলেন, আমি রাতে ঐ বাড়িতে ঔষধ দিতে গেলে বাহির থেকে জনতা দরজা আটকিয়ে দেয়, পরর্বতীতে সালিশের মাধ্যমে বিষয়টা মিমাংসা করা হয়েছে, তিনি আরো বলেন,এটা আমার বিরুদ্ধে একটা চক্রান্ত। এ বিষয়ে ধুবিল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ বলেন,ঘটনা ঘটার পর স্থানীরা ফোন দিলে, উপস্থিত হয়ে এলাকার স্বার্থে গ্রামের মাতব্বরদের নিয়ে সালিশের মাধ্যমে ঘটনার মিমাংসা করে দেওয়া হয়েছে।