সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাঞ্চনেশ্বর গ্রামের দেবেন্দ্র কুমারের ক্ষুদ্র বিদ্যুতের সেচ লাইন নির্মাণে বাধা দিচ্ছে একই গ্রামের মাধাইনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদের প্রামানিক। এতে ঐ কৃষক হতাশ হয়ে পড়েছে ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন । সরেজমিনে খোঁজ নিয়ে জানাযায়, দীর্ঘ ১ বছর সেচ লাইন্সেন ও পল্লীবিদ্যুতের অনুমতি পাওয়ার পরও সেচ সংযোগ নিতে পারছে না। পল্লীবিদ্যুতের ৫ টি খুটি পোত্তা হলেও সংযোগ লাগাতে দিচ্ছে না কাদের প্রামানিক। কারণ হিসাবে জানা যায়, সংযোগ নিতে কাদেরকে দিতে হবে এক লক্ষ টাকা চাঁদা । এ বিষয়ে আব্দুল কাদের বলেন,আমার ক্রয়কৃত পোল থেকে লাইন লাগাতে দিব না। পল্লীবিদ্যুতের আইনে কি আছে তা জানি না।
মাধাইনগর ইউনিয়ন বিএনপির ৬ নং ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল কাদের প্রামানিক আরো বলেন,আওয়ামী লীগের আমলে জোরপূর্বক তারা ৫টি খুটি নির্মান করেছে, এখন আর পারবে না। দলীয় প্রভাব দেখিয়ে তিনি বলেন,এখন আমি কোন ভাবেই তাকে আমার ক্রয়কৃত খুটি থেকে লাইন লাগাতে দিব না। এ বিষয়ে ডেপুটি জেনারেল ম্যানেজার তাড়াশ জোনাল অফিসের প্রকৌশলী আজিজুল ইসলাম বলেন,পল্লীবিদ্যুতের সংযোগে কেউ বাঁধা দিতে পারবে না,তবে কেউ যদি বাঁধা দেয় তা অনৈতিক। এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, পল্লী বিদ্যুতের লাইন নির্মাণে কেউ বাঁধা দিলে লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।