সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার আব্দুল বাতেন সেখ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেছেন। সোমবার (৬ এপ্রিল) দিনব্যাপী রায়গঞ্জে কর্মী সর্মথকদের সাথে নিয়ে জনগণের কাছে ভোট প্রার্থনা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন সেখ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে মাঠে নেমেছেন। ২০১৪ ও ২০১৮ সালের অবৈধ সেখ হাসিনা সরকারের বিনা ভোট ও রাতের ভোট কারচুপির নির্বানের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে সামনে থেকে নেতৃত্ব দেন। ২০১৯ সালে রায়গঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নির্বাচিত হন। ২০২৩ সালের ২৮ অক্টোবর পর রায়গঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে উপজেলা নেতৃত্ব শূণ্য হলে দলের নির্দেশে রায়গঞ্জ উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। তূখোড় এই সাবেক ছাত্রনেতা দলের দূ সময় নেতাকর্মীদের পাশে থেকে অর্থ ও আইনী সহায়তা প্রদান করেন। লিফলেট বিতরণ কালে সাধারণ জনগণ বলেন ব্যারিস্টার আব্দুল বাতেন সেখ একজন স্বচ্ছ ক্লিন ইমেজের নেতা আগামী উপজেলা চেয়ারম্যান পদে তাকে ভোট দেওয়ার মত প্রকাশ করেন।