সারাদেশের ন্যায় মোরেলগঞ্জে শুরু হয়েছে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় প্রথম দিনের 'বাংলা' বিষয়ের পরীক্ষার মাধ্যমে এই মেধা যাচাই ( বৃত্তি) পরীক্ষা অনিষ্ঠিত হয়েছে। বিরতিহীনভাবে সকাল ১০ টা থেকে পরীক্ষা চলবে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত।
মোরেলগঞ্জ পৌরসভা সহ ১৬ টি ইউনিয়নে মোট উপজেলায় ৬টি পরীক্ষা কেন্দ্র অনুষ্ঠিত হয়েছে। এগুলো হচ্ছে ১০৭ নং বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১২৭ নং এস,পি রাশিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮৫ নং ছাপড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪ নং তেলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৭ নং বুরুজবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭৯ নং এ,পি কালিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
প্রথম দিন বাংলা পরীক্ষায় ৬টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪৯২জন। এর মধ্যে উপস্থিত ছিল ১০২০ জন, অনুপস্থিত ছিল ৪৭২ জন। পরীক্ষা পিছানোর কারণে সকল ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারেনী। কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া প্রথম দিন পরীক্ষা সমাপ্ত হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকান মোঃ শেফাইনূর আরিফিন বলেন, ৬টি কেন্দ্রেই প্রথম দিনে পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। পরিবেশ পরিস্থিতি ঠিকঠাক থাকলে বাকি পরীক্ষাগুলো শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে বলে আশা করছি।
দীর্ঘ বিরতির পর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষার্থীদের পড়াশোনায় আরও প্রতিযোগিতামূলক এবং মনোযোগী করে তুলবে বলে আশা করছেন সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা।