রংপুর মহানগর দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন তানভীর হোসেন আশরাফী

আসাদুজ্জামান টিটু,রংপুর:

Date: শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
news-banner
রংপুর মহানগর দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও সমাজসেবক হাজী মো. তানভীর হোসেন আশরাফী। সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব প্রদান করা হয়।সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের মৃত্যুতে শূন্য হওয়া পদটি পূরণ এবং সংগঠনের প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রয়াত সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দীর্ঘদিন অসুস্থ থাকার পর সম্প্রতি ইন্তেকাল করেন। তাঁর প্রয়াণে সংগঠনের কার্যক্রমে যে সাময়িক স্থবিরতা তৈরি হয়েছিল, তা নিরসনে বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হোসেন আশরাফীকে এই নতুন দায়িত্ব অর্পণ করা হয়। নবনির্বাচিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মো. তানভীর হোসেন আশরাফী রংপুরের সুপ্রতিষ্ঠিত ব্যবসায়িক গোষ্ঠী ‘সুমি গ্রুপ’-এর চেয়ারম্যান এবং ‘রয়্যালটি মেগামল’-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তিনি প্রয়াত সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর অসমাপ্ত কাজগুলো নিষ্ঠার সাথে সম্পন্ন করার অঙ্গীকার ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি রংপুরের ব্যবসায়ী সমাজের উন্নয়ন ও ঐক্য বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেছেন।

Leave Your Comments