নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১টি সুইচ গিয়ার, ২টি ছোড়া ও ০৪টি রড সহ ডাকাতি প্রস্তুতি কালে ০৩ জন দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা হয়েছে। সদর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল ১৮/০৪/২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০০.২০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ১নং বাবুরাইল মোবারকশাহ রোডস্থ ছাতা ব্রীজের উপর ডাকাতি প্রস্তুতিকালে ১। মোঃ মিরাজ (২৩), পিতা- মৃত আবুল হোসেন, মাতা- মরিয়ম বেগম, বর্তমান সাং- ঋষিপাড়া সুইপার কলোনীর সামনে, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ; ২। মোঃ রকি (২৫), পিতা-নুর হোসেন, মাতা- নাজমা বেগম, সাং- সৈয়দপুর ফকির বাড়ী, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ এবং ৩। মোঃ সাব্বির @ সোহাগ (২৫), পিতা- আলমঙ্গীর, মাতা- অজুফা, বর্তমান সাং- ২নং বাবুরাইল, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ'দের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় ডাকাতির প্রস্তুতির নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।