রংপুরের গঙ্গাচড়ায় গতকাল শনিবার দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জন গুরুত্বপূর্ণ ৩টি রাস্তার পাকা করুন কাজের শুভ উদ্বোধন করেন রংপুর ১ আসনের সংসদ সদস্য জননেতা অধ্যাপক রায়হান সিরাজী এম,পি।
উপজেলার আলমবিদিতর ইউনিয়নের আহমদীয়া প্রাইমারী স্কুল থেকে সুইচ গেট পর্যন্ত, সয়ড়াবাড়ী থেকে কুটিরঘাট পর্যন্ত এবং পুটিমারী থেকে চান্দামারী পর্যন্ত তিনটি রাস্তা পাকা করুন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে
এম,পি বলেন, "গঙ্গাচড়া একটি কৃষিপ্রধান এলাকা। এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল কাঁচা রাস্তাগুলো পাকা রাস্তা করা আজ তিনটি রাস্তার কাজ শুরু হলো। পর্যায়ক্রমে চরাঞ্চল ও সিটির ৯টি ওয়ার্ডের মূল সড়কের সাথে সংযুক্ত যতগুলো কাঁচা রাস্তা আছে, সবগুলোকে পাকাকরণ করা হবে।" আর যে গুরুত্বপূর্ণ রাস্তা গুলো বর্ধিতকরণ করা প্রয়োজন সে রাস্তা গুলো পর্যায়ক্রমে কাজ করা হবে ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, "তৃণমূলের মানুষকে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসতে যোগাযোগ ব্যবস্থার কোনো বিকল্প নেই। এই সড়কগুলো পাকা হলে এলাকার কৃষি পণ্য পরিবহন সহজ হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আসবে।"
সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পার্লামেন্টে এই অঞ্চলের উন্নয়নের দাবি জোরালোভাবে উত্থাপন করার প্রতিশ্রুতি দিয়ে সংসদ সদস্য বলেন, "জনগণের খাদেম হিসেবে তাদের প্রত্যাশা পূরণ করাই আমার লক্ষ্য। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয় করে দ্রুততম সময়ে গঙ্গাচড়াকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।"
এ সময় বাংলাদেশ জামায়ারেতে ইসলামী গঙ্গাচড়া উপজেলার শাখার আমির নায়েবুজ্জামান,
প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি আশরাফুল আলম,বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ রোকন উজ্জামান,গঙ্গাচড়া সদর ইউনিয়ন শাখার আমির মনিসুর রহমান প্রমুখ বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, নেতৃবৃন্দ,উপস্থিত ছিলেন।