সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার

ডেস্ক রিপোর্টঃ

Date: সোমবার, এপ্রিল ২০, ২০২৬
news-banner
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মহিববুল্লাহ এর তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল ১৮/০৪/২০২৬ খ্রিঃ ১৪.৪০ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন নাওড়াভিটা সাকিনস্থ জনৈক বাসার মিয়া এর বাড়ির ভাড়াটিয়া সোনিয়া আক্তার (২৮) এর আধা পাকা বাড়ি থেকে ১। মোঃ সেলিম মিয়া (২৫), ২। সোনিয়া আক্তার (২৮), উভয়, পিতা- আমির হোসেন, সাং- নাওড়াভিটা, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জদ্বয়-কে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave Your Comments