নীলফামারীর সংরক্ষিত নারী আসনে বিএনপি র মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম, চাকচিক্য আর প্রচারণার রাজনীতির বাইরে, কর্ম আর ত্যাগ দিয়ে নিজেকে প্রমাণ করেছেন নীলফামারীর এক নারী নেত্রী বিলকিস ইসলাম। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পেরিয়ে সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন পাওয়ায়, তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ হয়েছে—এই ত্যাগী নেত্রীই হয়েছেন তাদের আশ্রয়স্থল।
নীলফামারীর কিশোরগঞ্জের মেয়ে বিলকিস ইসলাম। তিন যুগের ও বেশি সময় ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত এই নেত্রী আজ সৈয়দপুর ও কিশোরগঞ্জের তৃণমূল বিএনপির ভরসার নাম বিলকিস ইসলাম।
সৈয়দপুর ও কিশোরগঞ্জের ইউনিয়ন ওয়ার্ড পর্যায় থেকে সৈয়দপুর রাজনৈতিক জেলা ও কেন্দ্রীয় পর্যন্ত দলীয় প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছিল তার সরব উপস্থিতি। সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ, নেতাকর্মীদের পাশে থাকা—সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন আলোচিত এক মুখ।
সৈয়দপুর ও কিশোরগঞ্জের স্হানীয় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জানান—
“এই অঞ্চলে এখনো দলীয় কোনো এমপি নেই। নেতাকর্মীদের যাওয়ার জায়গা নেই। বিলকিস ইসলাম কে, বিএনপি থেকে মনোনয়ন দেওয়ায়, বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
দলীয় একাধিক সূত্র মতে, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে শুরু হওয়া তার রাজনৈতিক পথচলা আজও অব্যাহত রয়েছে।
স্থানীয়রা বলছেন,
“সময় এসেছে ত্যাগের মূল্যায়নের। বিলকিস ইসলাম কে দল মূল্যায়ন করেছে বিএনপি।”
বিলকিস ইসলাম জানান- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অকুতোভয়। এবং বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর সম্বৃদ্ধ বাংলাদেম গড়ার লক্ষে নিয়ে এলাকায় কাজ করব।
আমি মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমাকে মনোনয়ন দিয়ে, নতুন দিনের সূচনা করেছেন, তা অবশ্যই সঠিকভাবে দায়িত্ব পালন করব।
আমি আমার জীবনের শ্রেষ্ট স্বপ্ন। ২০ বছরের অবহেলিত নীলফামারীর সৈয়দপুর - কিশোরগঞ্জের মানুষের দুঃখ দুদর্শার ও বঞ্চনার ইতিহাসকে পাল্টে দিতে চেষ্টা চালিয়ে যাব। আমি আমার রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্মানিত কর্মীবৃন্দ ও সাধারণ জনগনের কাছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই।
তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, অষ্টম সংসদে নারী সংরক্ষিত আসনে মহিলা সংসদ সদস্য ছিলেন।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এক সংবাদ সম্মেলনে মনোনয়নের এ তালিকা ঘোষণা করেন।