এ্যাড.ফেন্সিকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উষ্ণ সংবর্ধনা: রংপুরের উন্নয়নে চাইলেন সবার সহযোগিতা

আসাদুজ্জামান টিটু,রংপুর:

Date: শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
news-banner
রংপুর সদর-৩ সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভানেত্রী অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সিকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষ কর্তৃক তার মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর গত শুক্রবার ঢাকা থেকে রংপুর ফিরলে দলের নেতাকর্মীরা তাকে এই বিশাল সংবর্ধনা প্রদান করেন। ঢাকা থেকে রংপুরে পৌঁছালে জেলা ও মহানগর বিএনপি, জিয়া মঞ্চসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ফুলের মালা ও তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানিয়ে স্লোগান দেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি বলেন, "এই বিজয় রংপুরের আপামর মানুষের। রংপুরের উন্নয়নে আমি দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চাই। আমাকে যে বিশ্বাস ও ভালোবাসা নিয়ে মনোনীত করা হয়েছে, তার মর্যাদা রক্ষায় আমি সর্বদা সচেষ্ট থাকব।"অনুষ্ঠানে জিয়া মঞ্চের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি নেতা মো. মঈন উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সংসদীয় কার্যক্রমে অ্যাডভোকেট ফেন্সি রংপুরের সমস্যা ও সম্ভাবনাগুলো বলিষ্ঠভাবে তুলে ধরবেন। সংবর্ধনা শেষে তিনি উপস্থিত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে রংপুরের সার্বিক উন্নয়নে সবার দোয়া ও সক্রিয় অংশীদারিত্ব কামনা করেন।

Leave Your Comments