নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মো: মহিববুল্লাহ এর তত্ত্বাবধানে এসআই (নিঃ)/মোঃ সামরুল হোসেন এর নেতৃত্বে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল ২৫/০৪/২০২৬ খ্রিঃ ১৮.০০ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন আষারিয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজা পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী রোডে পুলিশ চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের জন্য সন্দেহভাজন ব্যক্তি এবং যানবাহন তল্লাশীকালে ০১ জনকে আটক করে। আটককৃত আইনের সাথে সংঘাতে জড়িত শিশু (১) মীম আক্তার ছামিরা (১৪), পিতা-ওমর ফারুক, সাং-বাগারপুর, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা এর হেফাজত হতে উদ্ধারকৃত একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে নীল পলিথিনে মোড়ানো ০১ (এক) কেজি গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আইনের সাথে সংঘাতে জড়িত শিশুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশর অভিযান অব্যাহত থাকবে।