ফেসবুক কটুক্তি: গ্রেফতারের পর যুবকের পাশে দাঁড়ালেন পানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

আব্দুল্লাহ্ আল মামুনমুন, পঞ্চগড় প্রতিনিধি:

Date: রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
news-banner
গত পরশু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এক কলেজপড়ুয়া যুবক। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মন্ত্রীর এক কর্মী সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

পরবর্তীতে বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে এলে তিনি জানতে পারেন, অভিযুক্ত একজন শিক্ষার্থী। তার ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে প্রতিমন্ত্রী মনে করেন, হয়তো না বুঝে বা কারও প্ররোচনায় এমন কাজ করেছে সে। এরপর তিনি নিজ উদ্যোগে যুবকের বাবার সঙ্গে ফোনে কথা বলেন এবং আইনি সহায়তার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি জানান, অভিযুক্ত তার সন্তানের বয়সী—তাই তাকে ক্ষমা করে দিয়েছেন।

আজ সকালে যুবকের বাবা জানান, প্রতিমন্ত্রী জামিনের বিষয়ে একজন আইনজীবীর সঙ্গে কথা বলেছেন এবং ইতোমধ্যে সেই আইনজীবী তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এখন পরিবারটি আশা করছে, আদালত থেকে শিগগিরই জামিন মিলবে।

প্রতিমন্ত্রীর এই মানবিক ও উদার দৃষ্টিভঙ্গি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।

Leave Your Comments