পঞ্চগড়ে লিগ্যাল এইড দিবসে সচেতনতা বাড়ানোর আহ্বান

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টার:

Date: মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
news-banner
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পঞ্চগড়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

‘সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা জজ আদালত চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন পঞ্চগড় জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) এবং জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান মাহবুব আলী মুরাদ।

উদ্বোধনের পর আদালত চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে আদালত চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মাহবুব আলী মুরাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও তিনি বক্তব্য দেন।

এসময় বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফজলুল হক বারী, জেলা পারিবারিক আদালতের বিচারক মোহাম্মদ নুরুজ্জামান, ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাকিম ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ. হাসান মো. আজিজুর রহমান প্রধান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল এবং সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

জেলা লিগ্যাল এইড অফিসার লিজেন্ড রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিচারক, আইনজীবী, বিচারপ্রার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সেরা প্যানেল আইনজীবী হিসেবে অ্যাডভোকেট মহসিনা খাতুন ও অ্যাডভোকেট আবুল হোসেনকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

দিবসটি পালনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে আইনগত সহায়তা পাওয়ার সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উদ্যোগ ন্যায়বিচার প্রাপ্তিতে মানুষের আস্থা আরও দৃঢ় করবে।

Leave Your Comments