নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব এ এইচ এম সালাউদ্দিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) হারুনুর রশিদ এর নেতৃত্বে রূপগঞ্জ থানার একটি চৌকস আভিযানিক দল ২৬/০৪/২০২৬ খ্রিঃ রাত অনুমান ৯:৩০ ঘটিকার সময় রূপগঞ্জ থানাধীন কাঞ্চন ব্রিজের ঢাকামুখী ঢালে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। ধৃত আসামি ১। রিফাত (২৪), পিতাঃ মোবারক ভূইয়া, সাং- দক্ষিণবাগ, থানা-রূপগন্জ, জেলা- নারায়ণগঞ্জ এর নিকট হতে ছিনতাই কাজে ব্যবহৃত ০১ টি কালো রংয়ের সুজুকি জিক্সার মোটরসাইকেল, যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ল-৫৯-৯৩২৬ এবং ভিকটিমের ব্যবহৃত সুজুকি মনোটন মোটরসাইকেল, যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ল-৭১-৩২২৯
উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিসহ পলাতক ২ জন আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে আসামিকে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।