মহান মে দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল এর উদ্যোগে রোয়াংছড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে ২০২৬) বিকাল সাড়ে ৫টায় রোয়াংছড়ি মাল্টিপারপাস মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় শ্রমিকদলের সদস্য সচিব উহাইসিং মারমা সঞ্চালনা করেন এবং সভাপতিত্ব করেন শ্রমিকদলের আহ্বায়ক উশৈঅং মারমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইনু মং মারমা, সাবেক সহ-সভাপতি, বান্দরবান জেলা ছাত্রদল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লুপ্রু মং মারমা, আহ্বায়ক, রোয়াংছড়ি উপজেলা যুবদল এবং ক্রসিং মং মারমা, সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এছাড়াও উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি চসিং অং মারমা, মহিলা দলের সভানেত্রী চিংম্রাউ মারমা, সহ-সভানেত্রী প্রুহ্লাচিং মারমা এবং কৃষকদলের আহ্বায়ক ক্যসাইওয়ে মারমা।
আলোচনা সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।