সিরাজগঞ্জে অটোভ্যানচালক জাহের হত্যার প্রধান আসামী র‍্যাবের হাতে গ্রেপ্তার

এরশাদ আলী সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Date: শনিবার, মে ০২, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের সলঙ্গা থানার চাঞ্চল্যকর জাহের আকন্দ (৬৫) হত্যার প্রধান সন্দেহভাজন পলাতক আসামী রাসেল র‍্যাবের হাতে ঢাকা থেকে গ্রেপ্তার। 
গত ২১ এপ্রিল ২০২৬ তারিখে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকায় ফুলজোড় নদীর পাশ থেকে জাহের আলী আকন্দ (৬৫) নামের এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এতে সিরাজগঞ্জসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনায় নিহতের ছেলে মোঃ বাবুল আকন্দ (৪০) বাদী হয়ে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা মামলা নং-২০, তাং-২১/০৪/২০২৬, ধারা- ১৮৬০ সালের পেনাল কোড ৩৯৪/৩০২/৩৪। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয় এর দিকনির্দেশনায় এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অদ্য ০২ মে ২০২৬ খ্রি. রাত্রী ১২.৪৫ মিনিটের সময় র‌্যাব-১২, সদর কোম্পানি এবং র‌্যাব-৪, সিপিসি-১, ঢাকা এর যৌথ অভিযানে একটি চৌকস আভিযানিক দল ‘‘ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন বড়বাজার আবুলের রিক্সার গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর’’ একটি অভিযান পরিচালনা করে আসামি মো: রাসেল(২০), পিতা-মো: হাসেম, সাং-তেলিজান, থানা-সলঙ্গা, জেলা: সিরাজগঞ্জ কে গ্রেফতার করতে সক্ষম হয়। শনিবার সকালে র‍্যাব-১২ সদর কোম্পানি কমান্ডার তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি মো: রাসেল(২০), পিতা-মো: হাসেম, সাং-তেলিজান, থানা-সলঙ্গা, জেলা: সিরাজগঞ্জ। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave Your Comments