রংপুর সদর উপজেলার লাহিড়ীর হাটে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে গত শনিবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদর উপজেলার কর্মী সম্মেলন ও নতুন কমিটি গঠন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি রংপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ আল মামুন। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব আবু রেজা মো: আব্দুল্লাহ। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব মহসিন আলী বকশি, আল আমিন এবং সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিফাত। সম্মেলনে বক্তারা দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে উপস্থিত কর্মীদের সর্বসম্মতিক্রমে রংপুর সদর উপজেলার নতুন কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।