সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২৫ পিস ইয়াবাসহ ০৩ জন এবং ২৫০ গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ডেস্ক রিপোর্টঃ

Date: সোমবার, মে ০৪, ২০২৬
news-banner
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গত ০২/০৫/২০২৬ খ্রিঃ রাত ২০.২০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারী ক্যাম্পে পানির ট্যাকিং সংলগ্ন পাকা রাস্তার উপর এবং ০৩/০৫/২৬ খ্রিঃ ভোর ০৫.৫৫ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন ০৬নং ওয়ার্ডস্থ সুমিলপাড়া বিহারী কলোনী জনৈক হারুন অর রশিদ এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর এবং সকাল ০৯.২৫ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন ২নং ওয়ার্ডস্থ মিজমিজি সাকিনের আব্দুল আলী পুলের উপর অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আসামী- ১। সাজ্জাদ আহাম্মেদ আলফি (২১), পিতা- সালাহ উদ্দিন, সাং- আমতলা জালকুড়ি, ০৯নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ২। নাদিম (২৯), পিতা- মোঃ হারুনুর রশিদ, মাতা- নাফিজা বেগম, সাং- সুমিলপাড়া বিহারী কলোনী, ০৬নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ ; ৩। পাখির আলী (৪০), পিতা- আঃ রশিদ মিয়া, মাতা- এজলেসী বেগম, স্থায়ী সাং- চানপুর, বাইল্যাকান্দি, থানা- হোমনা, জেলা- কুমিল্লা, বর্তমান সাং- নিমাইকাশারী, ০৩নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ এবং ৪। আল মইন হাসান @ মাহিন (২৫), পিতা- মৃত হাজী সুলতান গিয়াস উদ্দিন, মাতা-মোছাঃ খালেদা আক্তার, স্থায়ী: (মিজমিজি পশ্চিম) থানা- সিদ্ধিরগঞ্জ , জেলা -নারায়ণগঞ্জদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৫০ গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave Your Comments