ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে,গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল তারাকান্দা থানার গোপালপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করেন এবং মোছাঃ রহিমা(৩৫)নামক এক নারী মাদক কারবারিকে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রহিমা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে তারাকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।