বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বন্দর শাখার সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক জি.কে. রাসেল তার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অনলাইন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বুধবার (৬ মে) সকালে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ প্রতিবাদ জানান। বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, সম্প্রতি তার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত এবং তার পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা।
তিনি সংশ্লিষ্ট সকলকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান এবং সত্যতা যাচাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ না করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ করেন। পাশাপাশি, এ ধরনের মিথ্যা সংবাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও তিনি উল্লেখ করেন।