দাকোপে লাউডোব-বাজুয়া-কৈলাশগঞ্জ ইউনিয়ন সরকারি মহিলা কলেজের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিত্ব খুলনা-১ দাকোপ বটিয়াঘাটা আসনের মাননীয় সংসদ আলহাজ্ব আমীর এজাজ খানকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে ৬ মে বুধবার সকালে কলেজ প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। উৎসবমুখর পরিবেশে সকাল ১১টারদিকে শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোবিন্দ জোয়াদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ দাকোপ বটিয়াঘাটার মাননীয় সংসদ আলহাজ্ব আমীর এজাজ খান।
এসময় তিনি বলেন, আমি এলাকার মানুষ। আপনাদের সাথে সামাজিক, রাজনৈতিক মাঠে ছিলাম। বিগত সরকার উন্নয়ন বঞ্চিত করেছে। আর আমরা উন্নয়ন বঞ্চিত হতে চাই না। আমরা সকলে মিলে এ এলাকাকে ঢেলে সাঁজাতে চাই। আসুন আমরা যার যার অবস্থান থেকে উন্নয়ন করি। আমাকে আপনারা ভাল কাজে ব্যবহার করে এলাকার উন্নয়ন করুণ।বক্তব্য প্রদানকালে আমীর এজাজ খান নারী শিক্ষার প্রসার ও এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কলেজের এই আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফর হোসেন এবং সাবেক ইউপি চেয়ারম্যান সরোজিৎ কুমার রায় ও দেবপ্রসাদ গাইন। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা দীপক কুমার সরদার, বেনি মাধব বিশ্বাস, প্রফেসর রাধা কান্ত মন্ডল, মাহাবুবুর রহমান, সবুজ শীল, হিমাদ্রি শীল এবং তপন বাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, এ ধরণের সংবর্ধনা অনুষ্ঠান গুণীজনদের কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।