রংপুর সদর উপজেলার ২নং হরিদেবপুর ইউনিয়নে ২০২৫-২০২৬ অর্থবছরের কাবিখা ও কাবিটা প্রকল্পের আওতায় চলমান ইটের সলিং রাস্তার কাজ পরিদর্শন করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মুনিমুল হক। পরিদর্শনকালে তিনি কাজের গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং জানান যে, এসব প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসছে। স্থানীয় বাসিন্দা আ: রহিম জানান, রাস্তাটি সলিং হওয়ায় এখন তারা বর্ষাকালে কাদামুক্তভাবে চলাচল করতে পারছেন। এ সময় স্থানীয় ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পিআইও ইতিপূর্বে সদ্যপুস্করিণী, মমিনপুর ও খলেয়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পও পরিদর্শন করেছেন।