ময়মনসিংহের পুলিশ সুপারের তত্ত্বাবধানে এবং ওসি ডিবি(উত্তর)ওসি ডিবি (দক্ষিণ)এর নির্দেশনায় ডিবি পুলিশের একটি টিম কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৭ মে-২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক সোয়া ২ টার দিকে ৬০ হাজার টাকার জাল নোটসহ পারুল বেগম (২৮)পিতা-মোঃ জাফর আলী (সিদ্দিক), সাং-গলকুন্ডা(তেলুয়ারি)আঠারবাড়ী,থানা-ঈশ্বরগঞ্জ,ময়মনসিংহ এবং রুবি আক্তার (২৫) পিতা-মৃত সিদ্দিক আলী, সাং-বলাইশিমুল দক্ষিণপাড়া, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা,বর্তমান ঠিকানা গাঙ্গিনাপাড় বাইদ্যাপাড়া থানা কোতোয়ালী আসামীদ্বয়কে গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা গেছে,এক শেণ্রীর অসাধু চক্র আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন কৌশলে জাল টাকার নোট তৈরী করে বাজারে ছড়িয়ে দিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয় জাল টাকার নোট ক্রয় বিক্রয়কারী সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য। তাঁরা ঈদ উল আযহা উপলক্ষে বাজারে ছাড়ার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে জাল নোট সংগ্রহ করছিল।ধৃত আসামী রুবি আক্তার (২৫) এর নামে একই অভিযোগে ২টি মামলা রয়েছে।
উদ্ধারকৃত জাল টাকার নোট এর ব্যাপারে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতেয়োলী মডেল থানায় মামলা দায়ের শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায় গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ সংঘবদ্ধ চক্রের সাথে জড়িত ছিল। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত পূর্বক গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।