সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব দুলাল হোসেন খাঁন। আসন্ন রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়ে রায়গঞ্জবাসীর পাশে থেকে সার্বিক উন্নয়নে অবদান রাখতে চায় রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি দুলাল হোসেন খান।রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের সুবর্ণগাঁতী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি । বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযুদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক ও পরীক্ষিত নেতা হিসেবে রায়গঞ্জ উপজেলা তথা সমস্ত জেলার নেতাদের নিকট পরিচিত মুখ। তিনি ইতিমধ্যেই ৯টি ইউনিয়নে প্রতিদিন দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় উঠোন-বৈঠক লিফলেট বিতরণ ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন তিনি। ২০১৪ ও ২০১৮, ২০২৪ সালের অবৈধ হাসিনা সরকারের বিনা ভোটের কারচুপির নির্বাচনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে সামনে থেকে নেতৃত্ব দেন। গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠার রাজপথে আন্দোলন করতে গিয়ে ঢাকাসহ রায়গঞ্জে একাধিকবার গ্রেপ্তার হন তিনি । দলের ত্যাগী পরিশ্রমি ও পরীক্ষিত নেতা হিসেবে নিরলসভাবে রায়গঞ্জ উপজেলায় কাজ করে যাচ্ছেন। মাঠের নেতা হিসেবে রায়গঞ্জ উপজেলার মানুষের সুখে দুঃখে পাশে থেকে দলের হয়ে জীবনের ঝুঁকি নিয়ে নিষ্ঠার সাথে সকল রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। সাংবাদিকদের সাথে আলাপকালে দুলাল হোসেন খাঁন বলেন, আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে সকল উন্নয়ন পরিকল্পনা মাফিক করা হবে। আমার ইচ্ছা রায়গঞ্জবাসীর সেবা কারার জন্য দল যদি মনোনয়ন বা সমর্থন দেয় তাহলে উপজেলার সকলস্তরের মানুষের ভালোবাসায় খুব সহজে চেয়ারম্যান হতে পারবো বলে আশা রাখি। তিনি আরও বলেন আগামীতে দলের হাত আরো শক্তিশালী করে মানুষের ভালোবাসা দিয়ে সকলে মাঝে বেঁচে থাকতে চাই। রায়গঞ্জে শিক্ষা বিস্তার ও মাদক সন্ত্রাস চাঁদাবাজি নির্মূল করা হবে আমার মূল উদ্দেশ্য।