ময়মনসিংহের ৫৪৯ বোতল ভারতীয় মদ ও ১টি পিক আপসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধিঃ

Date: শুক্রবার, মে ১৫, ২০২৬
news-banner
ময়মনসিংহের ধোবাউড়া থানা পুলিশের সফল অভিযানে চেকপোস্টের মাধ্যমে ৫৪৯ বোতল ভারতীয় মদ,১টি পিকআপ গাড়ী জব্দসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মাদকের এই চক্রটিকে বড় ধরনের আলামতসহ ধরার জন্য গত কয়েকমাস যাবতই কাজ করে যাচ্ছিলেন থানা পুলিশ।অবশেষে আজ ভোরে ধোবাউড়া থানা পুলিশের জালে এরা ধরা পড়েছে।

১৫ মে-২০২৬ ইং তারিখ সময় ভোর সাড়ে চারটার দিকে ধোবাউড়া থানার এসআই(নিঃ) সাকিব হাসান,এএসআই(নিঃ)শরিফ উদ্দিন ও সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান ও পুলিশী চেক পোষ্ট পরিচালনা কালে ধোবাউড়া থানা এলাকায় কলসিন্দুর ঘাটপাড় মসজিদ সংলগ্ন পাকা রাস্তার উপরে নীল রংয়ের ১টি পিকআপ গাড়ী এবং ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তারা হলেন,জাহাঙ্গীর আলম (২৭), সাং-ডাসারপাড়া, তানজিমুল মন্ডল (২৩), প্রান্নাথপুর, উভয় থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর ও মোঃ সাইদুল ইসলাম (৪২)পিতা মৃত-আব্বাস আলী, সাং-পাটিরা, থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহদ্বরকে আটক করেন। আটককৃত গাড়ী তল্লাশী করে ৫৪৯ বোতল ভারতীয় হুইস্কি ও ভোদকা (গাড়ী সহ) জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য-১১,৪৬,০০০/-(এগার লক্ষ ছয়চল্লিশ হাজার) টাকা । উক্ত বিষয়ে আইনগত সকল ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave Your Comments