জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) অফিস চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন রংপুর-১ আসনের সংসদ সদস্য জননেতা অধ্যাপক রায়হান সিরাজী এম,পি। পরে ভূমি মেলার স্টল পরিদর্শন করেন এবং সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি ভূমি সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নায়েবুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাশার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন, সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান , পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান ও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী। এসময় গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলিম প্রামানিক, গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহম্মেদ লাল, প্রেসক্লাব গঙ্গাচড়ার সভাপতি আব্দুল মজিদসহ ভূমি সেবাগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।