গঙ্গাচড়ায অভ্যন্তরীণ বোরো চাল ও ধান সংগ্রহ ২০২৬ এর উদ্বোধন করলেন রায়হান সিরাজী এম,পি

গঙ্গাচড়া( রংপুর) প্রতিনিধি:

Date: মঙ্গলবার, মে ১৯, ২০২৬
news-banner
রংপুরের গঙ্গাচড়ায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ-২০২৬ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয় ।
 মঙ্গলবার সকালে গঙ্গাচড়া খাদ্য গুদামে প্রাঙ্গণে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর-১ আসনের সংসদ সদস্য জননেতা অধ্যাপক রায়হান সিরাজী এম,পি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রায়হান সিরাজী এমপি বলেন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাংলাদেশ সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। এর ফলে কৃষকরা ব্যবসায়ীদের দৌরাত্ম্য থেকে রক্ষা পাবে এবং উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবে, এতে কৃষকরা লাভবান হবে এজন্য সরকার প্রতিবছর কৃষকদের কৃষক অ্যাপসের মাধ্যমে আবেদন গ্রহণ করেন পরে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করে তাদের মধ্য থেকে ধান সংগ্রহ করা হয়। 
 জানা যায়, চলতি মৌসুমে গঙ্গাচড়ায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৯৭ মেট্রিক টন এবং চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ২ হাজার ১৯৩ মেট্রিক টন। সরকারিভাবে প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা এবং প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নায়েবুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা (চলতি দায়িত্ব) উম্মে কুলছুমা খাতুন,খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুল কাইয়ুম খানসহ উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক,মিলার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave Your Comments