ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাবিলা শারমিনঃ

Date: বৃহস্পতিবার, মে ২১, ২০২৬
news-banner
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব জনাব মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ)/মোঃ জহিরুল ইসলাম এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল ২০ মে, ২০২৬, তারিখ রাত আনুমানিক ২২:২৫ ঘটিকার সময় ফতুল্লা মডেল থানাধীন মধ্য তল্লাস্থ ভাই ভাই বাজার সংলগ্ন জামাল মাতুব্বরের বাড়ীর সামনে রাস্তার উপর হতে ১। মোঃ সাগর হোসেন @ রাডার(২৪), পিতা-মৃত মোঃ হারুন হোসেন, সাং-(মধ্য তল্লা জামাল মাতুব্বর এর বাড়ীর ভাড়াটিয়া (ভাসমান), উপজেলা/থানা- ফতুল্লা, জেলা -নারায়ণগঞ্জ এর নিকট হতে ১১ (এগারো) পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন ১.১ (এক দশমিক এক) গ্রাম সহ গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave Your Comments